সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




আজমিরীগঞ্জে সুধাংশু দেব নামে এক ব্যবসায়ীর ওপর হামলা করে ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ পইরল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, শিবপাশা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুধাংশু দেব রাতে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির ওঠার রাস্তার মধ্যে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে…... বিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজাবাড়ীয়াকান্দি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৯-এর সদর কোম্পানি, সিলেট; সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতার…... বিস্তারিত


নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর, মল্লিকপুর, মানিকপুর, ফতেপুর কবরস্থান উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ৯ জানুয়ারি এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মাহের হোসেন মাজু, মাজু, সাধারণ সম্পাদক রাহেল আহমেদ ও ক্যাশিয়ার সাজু আহমেদ।  উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়। উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি শাহ সাজাদ্দুর রহমান, আব্দুল হান্নান মিয়া, জালু মিয়া,  বাচ্চু মিয়া,  গফুর মিয়া, কাজী সিহাব চৌধুরী…... বিস্তারিত


আর্ত মানবতার সেবায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-১ এর উদ্যোগে এবং হবিগঞ্জ লায়ন্স ক্লাব অব ড্রিমের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার কালারডুবা রোডে বন্যা কবলিত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…... বিস্তারিত


বাহুবলে মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ ও হট্টগোল করার অপরাধে ইছব আলী নামে এক ব্যক্তিকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ইছব আলী উপজেলার উত্তরসুর গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ ও…... বিস্তারিত


 হবিগঞ্জ শহরতলীর ২নং পুল বহুলা এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির মাদকসেবী ও উঠতি বয়সী যুবক এসব ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা পথচারী ও যানবাহন থামিয়ে নানা ধরনের হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ২নং পুল বহুলা এলাকায় এক ফেরিওয়ালার গতিরোধ করে চাকুর ভয় দেখিয়ে আড়াই হাজার টাকা ছিনিয়ে…... বিস্তারিত


মাধবপুরে মাদক সেবনের দায়ে রফিকুল ইসলাম নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম তেলিয়াপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে রফিকুল…... বিস্তারিত


 জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ এখন বাংলাদেশের নিত্যসঙ্গী। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষকদের জন্য প্রাণঘাতী বজ্রপাত এক নীরব আতঙ্কে পরিণত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ প্রতিরোধে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে "স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন"।
দেশব্যাপী বজ্রপাতপ্রবণ এলাকায় তালের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এবার হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে পাবনা জেলার…... বিস্তারিত


হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল গেইট এলাকার সদর হোটেল এন্ড বিরিয়ানি হাউজ নামে হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে পুরাতন তরকারি, নষ্ট বিরানি ও পচা ডাল সংরক্ষণ এবং রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা পরিষদ মার্কেটের সদর হাসপাতাল গেইটে অবস্থিত সদর হোটেল এন্ড বিরানি হাউসে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।বিস্তারিত


শহরে বিদ্যুতের নতুন সংযোগ লাইন স্থাপনে এক গ্রাহকের কাছ থেকে দ্বিগুনের চেয়েও বেশি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র এক নারী কর্মীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার ওই গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শহরের গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
এদিকে, এ বিষয়ে তদন্ত কমিটি…... বিস্তারিত